ছুটি কাটাতে পুরুলিয়া এসে একেনবাবু পড়লেন মহাবিপদে। আশ্রমে পান্না চুরি, থালায় নিরামিষ আর চারদিকে সন্দেহজনক মুখ। রহস্য যত ঘনায়, ততই ঘাড়ে চাপে খুদে প্রতিভা সম্বুদ্ধ। দুজন মিলে একের পর এক মিথ্যার মুখোশ খোলে। সত্যি কাছে আসছে, কিন্তু শালপাতার মাটন এখনো নাগালের বাইরে।