বোম্বাগড়ের রাজা হবুচন্দ্র আর বুড়ো মন্ত্রীমশাইয়ের শাসনে সব প্রজা সুখে শান্তিতে থাকতো। কিন্তু একদিন গবুচন্দ্র নামে এক বিদেশী এসে কী যেন কৌশলে সেখানকার মন্ত্রী হয়ে বসল আর রাজা-রানীর চোখে পরিয়ে দিলো এক অদ্ভুত গোলাপি চশমা। বোম্বাগড়ে নেমে এলো বিষাদের ছায়া। কীভাবে বোম্বাগড় আবার সেই স্বর্গরাজ্য হয়ে উঠবে?