রজত আর অনুপম বিয়ের ফাঁদে পড়ে, তাদের একঘেঁয়ে জীবন রায়বাঘিনী বউদের নিয়ে হাঁপিয়ে উঠেছে। তারা একটু ব্রেক চায়, একটা ছোট্ট অ্যাডভেঞ্চার! কিন্তু লুকিয়ে লুকিয়ে আনন্দ করার আশায় বাড়ি থেকে পালিয়ে, ডাকাতের হাতে কিডন্যাপ হয়ে, তারা যে কি গেরোয় পড়ে, তা জানতে দেখুন দম ফাটা কমেডি ‘বিবাহ অভিযান’।